দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে মিজান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার আজমপুর বাইপাস রেলপথের খড়মপুর এলাকায় রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আখাউড়া থানা পুলিশ ও রেলওয়ে থানা পুলিশ যৌথভাবে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে কিছু টাকা, একটি পরিচয়পত্র ও একটি স্মার্টফোন পাওয়া গেছে। পরিচয়পত্রে হা-মীম গ্রুপের নাম এবং মো. মিজান নাম লেখা রয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, দুপুরে রেলসেতুর নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এমএস/